শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সাংবাদিক পুত্রের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে সাংবাদিক পুত্রের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

দোয়া মাহফিল

X

দোয়া মাহফিল

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাংবাদিক, শিক্ষক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আব্দাল মিয়ার জ্যেষ্ঠ পুত্র মরহুম মাহমুদুল হাসান সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে কুরআন খতম, তাসবিহ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম মাহমুদুল হাসান সজিবের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বপাশাপাশি উপজেলা সদরের বিভিন্ন জামে মসজিদেও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা আব্দুল অলি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিশিষ্ট মুরুব্বি ছালেখ মিয়া, ছোয়াব আলী, সাবেক সৌদি প্রবাসী ও পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদুর রহমান, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুস সামাদ মিয়া, রোহেল মিয়া, হাসিবুল হক সেজু, আবুল বাশারসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

মিলাদ মাহফিল শেষে গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং শাখার সভাপতি হযরত মাওলানা মখলিছুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, মাহমুদুল হাসান সজিব ২০০৪ সালের ২৮ নভেম্বর বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। সে সাংবাদিক মো. আব্দাল মিয়া ও মোছা. রেহেনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং ও ক্রিকেট খেলায় ছিল পারদর্শী। সে ২০১৯ সালের ২৪ জুলাই, বুধবার ভোর ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

মাত্র ১৪ বছর বয়সে তাঁর এই অকালপ্রয়াণ পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে যে শূন্যতার সৃষ্টি করেছিল, সাত বছর পরও সেই বেদনা আজও সমভাবে অনুভূত হয়। তাঁর স্মৃতি আজও প্রিয়জনদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});