সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৪ বছরের ভাতিজিকে গলা টিপে হ*ত্যার অভিযোগ ফুফির বিরুদ্ধে


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে তায়েফা নামে চার বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুপুর বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু তায়েফা ওই এলাকার বাসিন্দা টিপুর মেয়ে। অভিযুক্ত ফুপুর নাম কসি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তায়েফার বাবা টিপুর সঙ্গে তার বোন কসির দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় ও লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে একাধিকবার বিচার সালিশ চাওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে শিশুটির পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ পূর্বের বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে কসি তার ভাই টিপুর ওপর প্রতিশোধ নিতে শিশু তায়েফাকে নিজের ঘরে ডেকে নেন। সেখানে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরে কসির ঘর থেকে শিশু তায়েফার নিথর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় নাছরিগ সুলতানাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে শিশুটির মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণহত্যার পদ্ধতি ও এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});