বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাবুবাজারে নকল ওষুধের সন্ধান, ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত দেশি-বিদেশি, নকল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে দুই জনকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাবুবাজার এলাকায় অননুমোদিত দেশি-বিদেশি ভেজাল ওষুধ বিক্রি ও মজুদের দায়ে ব্যবসায়ী তরিকুল ইসলামকে ৩ লাখ টাকা এবং নাসির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এ জরিমানা করেন।

মো. আনোয়ার হোসেন বলেন, ‘অভিযানে চারটি গোডাউন ও দোকানে আনুমানিক ১০ লাখ টাকার অননুমোদিত দেশি-বিদেশি ভেজাল ওষুধ জব্দ করে বিধিমোতাবেক ধ্বংস করা হয়।’

তিনি বলেন, ‘এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন