শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিপদে থাকা ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের পর থেকেই চাপের মধ্যে আছেন তিনি। বিপাকে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার ভবিষ্যৎ বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগের জেরে বিশ্বজুড়ে সমালোচিতে হয়েছিলেন ফিফা সভাপতি। সেই প্রকল্প বাতিল করলেও ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছে জোরেশোরে। কিন্তু ইনফান্তিনোকেই দীর্ঘমেয়াদে সভাপতি হিসেবে চায় আর্জেন্টিনা‍! এর আগে গতকাল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (কাফ) সমর্থন পেয়েছেন ইনফান্তিনো।

বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ প্রচেষ্টার পর ফুটবল ফেডারেশন ও সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন ইনফান্তিনো। এমনকি সদস্য দেশগুলোকে আর্থিক প্রলোভন দেখিয়ে ওই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই প্রকল্প বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি। ২০২৭ সালের আসন্ন ফিফা নির্বাচনে তাকে ক্ষমতাচ্যুত করার বা পদত্যাগে বাধ্য করার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এএফএ। চিঠিতে বলা হয়েছে, ‘গত ১০ বছর ধরে ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এএফএ এবং এর নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাকে এবং আপনার বোর্ডের বিগত ১০ বছরের কার্যক্রমের প্রতি সমর্থন জানাতেই এই চিঠি। আপনার কার্যক্রমের মূল ভিত্তি ছিল বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও স্থিতিশীল সুশাসন মডেলের ওপর প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক দৃঢ়তা।’

সম্প্রতি ইনফান্তিনোর সেই বিতর্কিত প্রকল্পের প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে, তার প্রেক্ষাপটে আমরা ফিফার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এমন একটি প্রকল্প প্রত্যাহার করা হয়েছে, যা শুরু থেকেই ফুটবল সংশ্লিষ্টদের মাঝে আস্থার চেয়ে আশঙ্কাই বেশি তৈরি করেছিল। এই প্রক্রিয়ায় ভুল স্বীকার করা এবং ফিফার ২১১টি সদস্য দেশের কাছে দুঃখপ্রকাশ করা সত্যিই প্রশংসনীয়। সুশাসনের মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়াই ফিফা, সদস্য অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশনগুলোর মধ্যে সুসম্পর্কের মূল ভিত্তি।’

ইনফান্তিনোর নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে এএফএ আরও উল্লেখ করে, ‘আপনি এমন একটি ব্যবস্থাপনার নেতৃত্ব দিচ্ছেন, যা ফিফায় একটি সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। সংগঠনটির দরজা সব সদস্য অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যাতে আমরা খোলামেলা ও সরাসরি সংলাপের মাধ্যমে ফুটবলের প্রতিটি স্তরে এর প্রসার ঘটিয়ে যেতে পারি।’

চিঠির শেষাংশে আসন্ন ফিফা কংগ্রেসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ‘আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, এই রূপান্তরটি একটি স্বচ্ছ সুশাসন মডেল, কাঠামোগত নিয়মনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এটি ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে অত্যন্ত জরুরি। তাই আসন্ন ফিফা কংগ্রেসের কথা মাথায় রেখে এএফএ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সামনের দিনগুলোতেও তার নেতৃত্বেই কাজ চালিয়ে যাওয়া উচিত, যাতে একটি উন্নত এবং আরও অন্তর্ভুক্তিমূলক ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে তোলা রাখা যায়।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});