বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শ্লোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি ঘিরে র‌্যালি, আলোচনা সভা, প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে (৯জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে স্বাগত বক্তব্য দেন। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প কলকারখানাগুলো যাতে নিয়ম মেনে চলে সে বিষয়ে প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরে পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৪জন শিশুকে গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিপ্তরের যৌথ উদ্যোগে কর্মসুচিতে সরকারী দফতরের কর্মকর্তা ছাড়াও এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী, পরিবেশ কর্মীরা অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});