রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ০)

ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিচ্ছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

X

ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিচ্ছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে বলেছেন, তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক এবং তার বিশ্বাস, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও লিওনেল মেসিদের পক্ষেই থাকবেন।

ফাইনালের একদিন আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বহুল প্রতীক্ষিত ফাইনাল নিয়ে সেখানে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি তুলে দেন। একই সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনান।

বার্তায় মিলেই নেতানিয়াহুকে আর্জেন্টিনার প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনি আমার বন্ধু এবং সব সময় আমাদের পাশে ছিলেন। জেনে আমি আনন্দিত, আমার কারণেও আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’

এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি এবং এই ম্যাচেও তা করবো। শুভকামনা।’

পরে রাষ্ট্রদূত ওয়াহনিশের সঙ্গে আলাপকালে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, ‘আমি লুকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার বিশ্বাস, ইসরায়েলের অধিকাংশ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা। ভামোস আর্জেন্টিনা।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});