বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারা মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকার নিপা স্টিল দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. মামুন হোসাইনসহ পুলিশের একটি টহল দল নিয়মিত মোবাইল টহল ও জরুরি দায়িত্ব পালন করছিল। এ সময় তথ্য আসে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আরাগ রোডের নিপা স্টিল দোকানের সামনে অবস্থান করছে। বিষয়টি বুড়িচং থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তাঁর নির্দেশে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. তারা মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তারা মিয়া উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। 

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য সন্দেহভাজন মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});