সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলকুচিতে কৃষক ও কৃষি শ্রমিকদের উৎসব অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে কৃষক ও কৃষি শ্রমিকদের উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

“সুন্দর সমাজ গড়তে চাই, মাদক ছার খেলায় আয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জমির ধান ঘরে তুলে উৎসব কৃষক ও কৃষি শ্রমিকরা দিনব্যাপী উৎসবে মেতে উঠে। 

সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় ইলিয়াস-কণা টেকনিকাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত উৎসবে কলাগাছ খেলা, হাড়ি ভাঙ্গা এবং কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে বুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দোকানদার পসরা নিয়ে বসে ব্যবসা পরিচালনা করে। 

উৎসব অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল আজিজ প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইলিয়াস কনা গোপরেখী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ সরকার, ইলিয়াস কণা গোপরেখী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইয়াহিয়া খান,বিশিষ্ট সমাজসেবক কাসেম প্রামানিক, আইয়ুব আলী মোল্লা, হাবিবুর রহমান হাবুল, রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ রানা,  নূর আলম প্রামানিক, ইয়াসিন আলী প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, সুন্দর সমাজ গরতে ও মাদক নির্মূল করতে দায়ীত্বের সাথে নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই। কাজ-কর্ম ও লেখা-পড়া শেষে খেলাধুলায় মনোবিনেশ করতে চাই।  

উৎসবে প্রিতি ফুটবল খেলায় কৃষক একাদশ ও কৃষি শ্রমিক একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে দুই দল মিলে খাশি জবাই করে ভুরি ভোজের আয়োজন করে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});