মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা


অক্টোবর ১৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ বিষয়ে এক দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর দিশারী সংস্থার (এ.ডি.এস) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

কর্মশালায় বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় পরিকল্পিতভাবে সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এ জন্য সঠিক পদ্ধতিতে সবজি উৎপাদন, উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। এছাড়া উৎপাদিত সবজির সঙ্গে বাজারের কার্যকর সংযোগ তৈরি করা গেলে চাষিরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পেতে পারেন। এ ক্ষেত্রে ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন এবং পরিকল্পিতভাবে উৎপাদিত সবজি বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় বোরহানউদ্দিনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির খান, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন এবং সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ভিডব্লিউবি কর্মসূচি) মো. জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});