মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসির সঙ্গে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা বিদায়ী ম্যাচে


অক্টোবর ৬, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবারের অনুশীলন এখনও বাকি। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের রানার্সআপ দলের কয়েকজনসহ বাছাইপর্বে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়েই শুরু করবে আর্জেন্টিনা।

গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে সেন্টার-ব্যাক হিসেবে খেলবেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রথম দুই প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচে এই পজিশনে খেলেছিলেন মেদিনা।

ডান-ব্যাক হিসেবে শুরু করার কথা আগুস্তিন জিয়ায়ের। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারবেন না। গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি।

মাঝমাঠে থাকছে বিশেষ প্রত্যাবর্তন। আগের দুই ম্যাচে দলে না থাকা রদ্রিগো দে পল ফিরছেন। মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর প্রত্যাশিতভাবেই আক্রমণে থাকছেন মেসি। তার সঙ্গে শুরু করার সম্ভাবনা রয়েছে লাওতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের। অর্থাৎ অধিনায়ক মেসিকে সামনে রেখে তিন ফরোয়ার্ডের আক্রমণভাগ দেখা যেতে পারে।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});