ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ০)

অবৈধ কারেন্ট জাল ধ্বংস

X

অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনণ ও পোনা মাছ রক্ষার্থে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের তিতাস নদীতে অভিযানে ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল, ৮টি মাছ ধরার ফাঁদ আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।

অভিযান সম্পর্কে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিউল রানী পাল জানান, দেশীয় মাছের প্রজনণ ও পোনা মাছের প্রজনণক্ষম রক্ষার্থে দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের তিতাস নদীর আনন্দবাজার থেকে শিমরাইলকান্দি, ভাদুঘর এলাকা ও আশেপাশে অভিযান চালানো হয়। 

অভিযানে অবৈধভাবে মাছ ধরার ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল, ৮টি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। পরে নদীর পাড়েই এসব জাল পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সদর মডেল থানার এস.আই মো. রজমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।