শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাতা দেয়ার কথা বলে টাকা আদায় বিএনপি নেতার, অতঃপর…

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ভাতা দেয়ার কথা বলে টাকা আদায় বিএনপি নেতার, অতঃপর…

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ০)

দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি

X

দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।

পদ হারানো নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকু রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যাহতিপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হারুন অর রশিদ ও মো. ইউছুফকে স্থায়ীভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে এর দায়ভার ব্যক্তিগতভাবে তাদের বহন করতে হবে। অব্যাহতিপত্রের অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিচ্ছে। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ রয়েছে। ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।

এ বিষয়ে বক্তব্য জানতে অব্যাহতি পাওয়া বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});