শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত-পাকিস্তান ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি হবে


অক্টোবর ৩, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার তিনদিন পরই, ১০ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।

সেই ম্যাচের ফল যা-ই হোক, পরের পর্বে জায়গা করে নিলে আবার দেখা হতে পারে তাদের। গ্রুপ পর্বের পর শুরু হবে সুপার সেভেন পর্ব। দুই গ্রুপের প্রথম তিনটি দল এবং সেরা চতুর্থ দল মিলিয়ে হবে সাত দলের এই পর্ব। এখানে গ্রুপ পর্বের পয়েন্ট সঙ্গে থাকবে না।

সাত দল একে অপরের বিপক্ষে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফলে ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার সেভেনে উঠলে দ্বিতীয় বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ম্যাচের দিন ও স্থান নির্ভর করবে গ্রুপ পর্বের পর দুই দলের অবস্থানের উপর। সুপার সেভেনের সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ফলে সেখানেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। আবার দু’দল ফাইনালে উঠলে শিরোপার লড়াইয়েও দেখা যেতে পারে তাদের। অর্থাৎ হিসাব মেলালে এক বিশ্বকাপে তিন বার পর্যন্ত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

গত ওয়ানডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। পাকিস্তানের অভিযান শেষ হয়েছিল লিগ পর্বেই। ৯ ম্যাচের চারটিতে জিতে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল তারা। তবে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});