সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত রেকর্ড চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে কাঁদিয়ে


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে । রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে ভারত। উদ্বোধনী জুটিতে দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শেফালি ৩৯ বলে ৬৮ রান করেন। আর স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৯ রান।

১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ভারতের হয়ে শ্রী চারানি গুরুত্বপূর্ণ সময়ে ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামান। দীপ্তি শর্মা নেন ৩ উইকে। ভারতের অন্যান্য বোলাররাও ছিলেন নিয়ন্ত্রিত।

ফলে ৭২ রানের বড় জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এ জয়ের মধ্য দিয়ে নারী এশিয়া কাপে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ভারতীয় দল।

তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় ভিন্ন চিত্র। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});