মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে


অক্টোবর ২০, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

তখন দর্শক ধারণক্ষমতায় বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হবে এটি। নির্মাণাধীন স্টেডিয়ামের নাম হবে ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। ভিয়েতনামের বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ এই স্থাপনা।

২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বানাতে ২০০ কোটি ডলার (২৪ হাজার ৭৩০ কোটি টাকা) বিনিয়োগ করা হয়েছে। প্রাচীন ভিয়েতনামের ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে স্টেডিয়ামটির নকশা করা হয়েছে। আধুনিক স্থাপত্যের সঙ্গে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতেই এমন পরিকল্পনা।

এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে খেলাধুলার পাশাপাশি বড় কনসার্ট ও অন্যান্য আয়োজনও করা যাবে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, স্টেডিয়ামটি ২০২৮ সালের আগস্টের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। ভিয়েতনামের ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});