মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—ঝিনাইগাতীতে এমপি রুবেল


অক্টোবর ২০, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।’ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এর আগে গতকাল রবিবার সন্ধ্যা থেকে ৭টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মো. মাহমুদুল হক রুবেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং ধর্মীয় উৎসব উদ্‌যাপন করবেন—এটাই প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

পরিদর্শনকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});