ভূঞাপুর বাজার সমিতির কমিটি গঠন

ভূঞাপুর বাজার সমিতির কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় সমিতির এডহক কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সোমবার (২০ জুলাই)  সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নব নিযুক্ত সভাপতি কামাল হোসেন খানের সভাপতিত্বে ৫ সদস্যের কমিটি ঘোষণা এবং দায়িত্ব হস্তান্তর করা হয়। 

জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান স্বাক্ষরিত ১৫/০৭/ ২০২৬ তারিখের চিঠিতে নব গঠিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি কামাল হোসেন খান, সদস্য সচিব খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়, সদস্য আব্দুল মান্নান স্বপন, মো. তারিকুল ইসলাম তরফদার বাবু ও মো. আমিনুল ইসলাম তালুকদার। 

এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরফদার মিন্টু, সাবেক কাউন্সিলর নবাব আলী খান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, সাবেক সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।