শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জাতীয় ছাত্রশক্তির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় জাতীয় ছাত্রশক্তির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ০)

পরীক্ষার্থীদের সেবায় হেল্প ডেস্ক

X

পরীক্ষার্থীদের সেবায় হেল্প ডেস্ক

পরীক্ষার্থী এবং দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’। 

সরকারি আবদুল জব্বার কলেজ কেন্দ্রে জাতীয় যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতাদের উপস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে এই বিশেষ ‘হেল্প ডেস্ক’ কার্যক্রম পরিচালনা করা হয়। রাজনৈতিক বৃত্তের বাইরে গিয়ে ছাত্র ও অভিভাবকদের সেবায় নিয়োজিত এই কার্যক্রমে পুরো এলাকায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার ক্লান্তি দূর করতে জাতীয় ছাত্রশক্তির হেল্প ডেস্ক থেকে প্রশংসনীয় কিছু সেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কলম বিতরণ করা হয়। 

একইসাথে হঠাৎ অসুস্থতা বা প্রাথমিক চিকিৎসার জন্য বিনামূল্যে প্যারাসিটামল ট্যাবলেট এবং পরীক্ষার্থীদের সাথে আসা ছোট বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা রাখা হয়। 

এছাড়াও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অপেক্ষমাণ অভিভাবকদের বিশ্রামের জন্য সেখানে চেয়ারের সুব্যবস্থা করা হয়। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কেন্দ্রে আসা অভিভাবকরা বলেন, পরীক্ষার কেন্দ্রে এসে এমন আন্তরিক সেবা সত্যিই প্রশংসনীয় এবং এটি ছাত্র রাজনীতির একটি ইতিবাচক দিক।

হেল্প ডেস্ক কার্যক্রম সফল করতে যুবশক্তি ও ছাত্রশক্তির জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সরাসরি তদারকি ও সেবা কার্যক্রম পরিচালনা করেন। 

মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো: নকিব আল ইসলাম, ভোলা জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিব জোবায়ের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক উমায়ের এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমেদ। 

এছাড়াও উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শুভ মুন্সি, সদস্য নাহিদ এবং সরকারি আবদুল জব্বার কলেজ ছাত্রশক্তির প্রতিনিধি রাশেদ হাওলাদারসহ অন্যান্য কর্মীরা এতে অংশ নেন। হেল্প ডেস্ক পরিচালনা শেষে নেতৃবৃন্দ জানান, সাধারণ শিক্ষার্থী ও জনগণের সেবাই তাদের মূল লক্ষ্য এবং আগামীতেও যেকোনো সামাজিক ও মানবিক কাজে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});