মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোলায় টমটমের চাপায় হেলফার নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলায় টমটমের চাপায় হেলফার নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ভোলায় চলন্ত টমটম গাড়ীর চাপায় সজিব (২৪) নামে এক হেলফার নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদ্মা মনসা গ্রামের মো: রতন হাওলাদারের ছেলে।

 তবে এঘটনার পর টমটমের চালক পলাতক রয়েছে বলে জানিয়েছন পুলিশ।

৬ জুলাই সোমবার দুপুরের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম কলেজ সংলগ্ন বটতলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বৃষ্টির মধ্যে মনিরাম কলেজ সংলগ্ন বটতলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে  টমটমে পরে থাকা পাশে রক্তাক্ত একজনকে দেখতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে টমটমের হেলফারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে স্থানীয়দের ধারণা বৃষ্টির মধ্যে হয়তো টমটমটি স্লিপ কাটলে হেলফার পরে চাকায় পৃষ্ট হয়ে নিহত হন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তারা নিহতের লাশ উদ্ধার করেন। প্রাথমিক ধারণা বৃষ্টিতে স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারায় টমটমটি ওই সময় চাকার নিচে পরে নিহত হন হেলফার। তবে চালক পলাতক রয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});