সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বৃদ্ধ বাবাকে মারধর ও হ*ত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় বৃদ্ধ বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় ছেলে রাজিব সাহাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ভোলা পৌরসভার পাঁচ তহবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজিব ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ তহবিল এলাকার বাসিন্দা। মামলায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সাহাকেও আসামি করা হয়েছে। মামলার বাদী রাজিবের বাবা অমল চন্দ্র সাহা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত দুইটার দিকে রাজিব তাঁর বাবার ঘরে গিয়ে দুই লাখ টাকা দাবি করেন এবং চেকবইয়ে স্বাক্ষর দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় রাজিব তাঁকে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাও অমল চন্দ্রকে কিল-ঘুষি মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে রাজিব বাবার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। শ্বাস বন্ধ হয়ে এলে তিনি গলা ছেড়ে দেন। পরে অমল চন্দ্রকে ঘর থেকে বের করে দেওয়া হয় বহলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, চার ভরি ওজনের দুটি স্বর্ণের চুড়ি এবং দুই ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস নিয়ে যাওয়া হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিলিং ফ্যান, গ্যাসের চুলা, সিলিন্ডার, টেবিল ও চেয়ারসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অমল চন্দ্র সাহার অভিযোগ, স্ত্রী মারা যাওয়ার পর এবং ছোট ছেলে ইতালি চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ছেলে ও তাঁর স্ত্রী তাঁকে টাকা ও জমির দলিল দেওয়ার জন্য চাপ দিতেন।

এ ঘটনায় অমল চন্দ্র সাহা ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় রাজিবকে প্রধান আসামি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});