রোগীর শয্যা কেটে দেওয়ার বিষয়ে জানতে গিয়ে ইন্টার টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাহফুজুল হক খান জিকুর সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মো. শামসুল আলমের বিরুদ্ধে।
গত ১৭ অক্টোবর মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে কথোপকথনের একপর্যায়ে ওই সাংবাদিককে ‘তুই’ সম্বোধন করে কথা বলেন হাসপাতাল পরিচালক। এ সময় তিনি বলেন, ‘তুই তোর বাপ তারেক রহমানকে বল, হাসপাতালে ডাক্তার দিতে। তুই আমাকে ফোনে বিরক্ত করছিস কেন?’ এমন আচরণে বিব্রত ও মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিকু খান।
জিকু খান আরও দাবি করেন, পরিচালকের সঙ্গে কথা বলার সময় তাঁর মুঠোফোনটি লাউডস্পিকারে চালু ছিল। ফলে সেখানে উপস্থিত সহকর্মী সাংবাদিক ও রোগীর স্বজনেরাও কথোপকথন শুনতে পান। তাঁদের সামনে এ ধরনের ভাষা ব্যবহারে তিনি বিব্রত ও মর্মাহত হয়েছেন বলে জানান।
এ বিষয়ে সাংবাদিক জিকু খান বলেন, সহকর্মী সাংবাদিক ও রোগীর স্বজনদের সামনে লাউডস্পিকারে কথা বলার সময় হাসপাতাল পরিচালকের ‘তুই-তোকারি’ আচরণ এবং তারেক রহমানকে নিয়ে এমন মন্তব্যে তিনি মর্মাহত হয়েছেন। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.