মটকা চা বানাতে পারবেন বাড়িতেই, দেখুন রেসিপি

মাটির মটকা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখুন। তরল দুধ, গুঁড়া দুধ, চিনি ও জাফরান একসঙ্গে ৫ মিনিট ফুটিয়ে নিন।

মটকা চা বানাতে পারবেন বাড়িতেই, দেখুন রেসিপি
মটকা চা

মটকা চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • তরল দুধ ১ কাপ

  • গুঁড়া দুধ: ২ টেবিল চামচ

  • চিনি: ২ চা-চামচ (স্বাদমতো)

  • জাফরান: আধা চা-চামচ

  • চা–পাতা: ২ টেবিল চামচ

  • পানি: ২ কাপ

  • মটকা: ৩-৪টি

  • এলাচি: ২টি

প্রণালি

মাটির মটকা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখুন। তরল দুধ, গুঁড়া দুধ, চিনি ও জাফরান একসঙ্গে ৫ মিনিট ফুটিয়ে নিন। অন্য পাত্রে পানি ফুটিয়ে নিন। চা–পাতা দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার চা ছেঁকে দুধে ঢেলে নিন। মটকা চুলায় ভালোভাবে গরম করে কিছুটা পুড়িয়ে একটা বড় পাত্রে রেখে গরম চা ঢালুন। মটকার পোড়া বা স্মোকি ঘ্রাণ চায়ে চলে আসবে। এবার পোড়া মটকা থেকে তুলে কাপ বা ছোট মটকায় ঢেলে গরম-গরম পরিবেশন করুন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · লাইফস্টাইল