বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ০)

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

X

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের বন্দুকসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী ও মাদক কারবারীকে প্রত্যেকের ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে বন্দুকসীপাড়া গ্রামের সুবেদ আলীর মেয়ে নাছিমা (৪৫) এবং একই গ্রামের ময়জুদ্দিনের ছেলে শুক্কুর আলী (৬৫)কে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। 

এ সময় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবুল হাসান সঙ্গীয় ফোর্স সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});