বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না: মউক চেয়ারম্যান

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না: মউক চেয়ারম্যান

মউক চেয়ারম্যান

X

মউক চেয়ারম্যান

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। 

তিনি বলেন, আর অপরিকল্পিত নগরী তৈরী হবে না। ইতিমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাষ্টারপ্ল্যান তৈরীর সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাষ্টারপ্ল্যান অনুযায়ি নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাষ্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্য দিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছি।        

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সি শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।      

এ সময় শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে মউক চেয়ারম্যান বলেন, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সন্তান। সেই সন্তান যদি ঘরের মেজেতে জলাবদ্ধতার পানি ডুবে মারা যায়, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? এজন্য আমরা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে এসেছি। আমরা এই পরিবারটির পাশে থাকবো এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবো। আমরা জনগনের পাশে আছি এবং থাকব। কোন বিষয়ে জনগনের যেন দুর্ভোগ না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।        

অপরিকল্পিত নগারায়নের জন্য আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে মোতাহার তালুকদার আরো বলেন, বিগত ১৭ বছরে যারা এই সিটি করপোরেশনের দায়িত্বে ছিল, তারা মাষ্টারপ্ল্যানের কোন উদ্যোগ নেয় নাই। শুধুমাত্র তারা লোক দেখানো উন্নয়ন দেখিয়েছে। 

কিন্তু বাস্তবে ড্রেনেজ সিস্টেম ও খাল খনন, এসব কাজে তারা হাত দেয় নাই। তারা ড্রেন বা খালের গভীরতা তৈরী করে নাই। এ কারণে সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ শহর পানিতে ভেসে যায়। শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি এর জলন্ত দৃষ্টান্ত।    

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ ডালিম, বাহার উদ্দিন, কৃষকদল নেতা হীরা, যুবদল নেতা, আরমান, মামুনসহ শিশু আয়াসের পরিবারের সদস্যরা।    

এর আগে গতকাল বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের মেঝেতে পানিতে পড়ে মারা যায় ৮ মাস বয়সি শিশু আয়াস। এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});