বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ০)

র‌্যাব-১৪

X

র‌্যাব-১৪

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার এক আসামি এবং ময়মনসিংহ কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে কলমাকান্দা থানার মামলার আসামি এবং ময়মনসিংহ সদর এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নেত্রকোনার কলমাকান্দা থানার পর্নোগ্রাফি মামলার আসামি আল আমিন (৪০), কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি রাহুল ওরফে সুলতান (২১) এবং ছিনতাই মামলার আসামি মো. ইয়াছিন (২৫)।

র‌্যাব জানায়, কলমাকান্দা থানার মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ের আলোচনা চলাকালে ভুক্তভোগীর সঙ্গে আল আমিনের পরিচয় হয়। এ সময় ভুক্তভোগীর কিছু ছবি সংগ্রহ করেন তিনি। পরে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হলে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ৬ জুলাই কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়।

এদিকে, রাহুল ওরফে সুলতান কোতোয়ালি থানার ডাকাতি প্রস্তুতি মামলার এবং মো. ইয়াছিন ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪ জানায়, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});