ঢাকা, বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ঢাকা, বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে মরক্কো থেকে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় এ সার আমদানি করা হবে। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৮তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় কৃষি মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিএপি সার আমদানির প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে প্রতি টন ৮৬৬ মার্কিন ডলার দরে ৪০ হাজার টন ডিএপি সার সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে প্রায় ৪২৭ কোটি ৮১ লাখ টাকা। সভা সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সার আমদানির প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ ডিএপি সারের সরবরাহ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সারের প্রাপ্যতা নিশ্চিত করতেও আমদানি করা সার সহায়ক হবে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]