বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাঠে নামতে নাম পাল্টে ফেলবেন ভোজিনহা!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নবাগত কেপ ভার্দের হয়ে এই বিশ্বকাপে চমক দেখিয়েছেন তিনি। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করার সুবাদে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে খেলার সুযোগ পেয়েছেন ভোজিনহা। তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে হলে নিজের নামের জার্সি পরতে পারবেন না এই কিপার!

৪০ বছর বয়সী ভোজিনহা নতুন মৌসুমে খেলবেন চিলির লিগে। চিলির বর্তমান নিয়ম অনুযায়ী, জার্সির পেছনে ভোজিনহা নাম লিখে মৌসুম শুরু করার অনুমতি পাবেন না এই অভিজ্ঞ গোলরক্ষক।

চিলির প্রিমেরা ডিভিশনের নিয়ম অনুযায়ী, জার্সিতে ডাকনাম ব্যবহার করা নিষিদ্ধ। কোনো খেলোয়াড় ডাকনাম ব্যবহার করলে তাকে সতর্কতামূলক হলুদ কার্ড দেওয়া হবে। একই সঙ্গে ক্লাবকে জরিমানা গুনতে হবে। এর পরিবর্তে খেলোয়াড়দের তাদের এক বা উভয় পারিবারিক নাম সারনেম এবং চাইলে নামের আদ্যক্ষরও ব্যবহার করতে পারবেন।

ভোজিনহার জন্মগত নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। নামটি অনেকেরই অজানা। কারণ ভোজিনহা নামের জার্সি পরেই আলোচনায় এসেছেন তিনি।

কোলোর হয়ে তাই এভোরা, দিয়াস, এভোরা দিয়াস নামের জার্সিই ব্যবহার করতে হবে ভোজিনহাকে। তবে নিজের জনপ্রিয় নামটি ব্যবহার করার শেষ উপার অবশ্য একটা রয়েছে। যদি কোলো-কোলো প্রধান আনিবাল মোসা লিগের প্রেসিডেন্ট কাউন্সিলের থেকে নিয়ম পরিবর্তনের বিষয়ে সর্বসম্মত অনুমোদন পান, তাহলে চিরচেনা সেই ভোজিনহা নামের জার্সি পরে খেলতে পারবেন তিনি। নতুন ক্লাব ১৬ নম্বর জার্সিতে মাঠে নামতে পারেন ভোজিনহা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});