রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাদক, বালু উত্তোলন ও বাল্য বিবাহে কালিহাতী উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাদক, বালু উত্তোলন ও বাল্য বিবাহে কালিহাতী উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাদক, অবৈধ বালু উত্তোলন, বাজারে অনিয়ম এবং বাল্যবিবাহ প্রতিরোধে ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে জুলাই মাসজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে কালিহাতী উপজেলা প্রশাসন। বিভিন্ন আইনে পরিচালিত এসব অভিযানে মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি একাধিক অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জুলাই মাসে মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪টি মামলায় ২৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত ও রয়েছে।

এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়াও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে পরিচালিত বাজার মনিটরিং কার্যক্রমে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই সময়ে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী প্রশাসনের হস্তক্ষেপে ৬টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। একটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান,মাদক, অবৈধ বালু উত্তোলন, বাজারে অনিয়ম ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});