ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বালিজুড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে বন্ধু ফার্মেসি কে ১০ হাজার টাকা এবং পপুলার ফার্মেসি কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রনি চন্দ্র গোপ বলেন, ওষুধের মান ও সংরক্ষণসহ আইনবহির্ভূত কার্যক্রমের বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের ও ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]