বুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রিদের দাবানলে মেসির বড় অনুদান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৫, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছিল স্পেনের রাজধানী মাদ্রিদের বেশকিছু এলাকা। সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে তিনি ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) দান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি লিখেছেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

মাদ্রিদের মানুষও মেসির এমন মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে এগিয়ে আসবেন বলে বিশ্বাস আয়ুসোর, ‘পাশাপাশি বলতে চাই, মাদ্রিদের মানুষ শিগগিরই তাকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।’

মেসির এই অনুদান এমন সময় এসেছে, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালাচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও অব্যাহত রয়েছে সতর্কতামূলক নির্দেশনা। পরিস্থিতি স্থিতিশীল হলেও জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনও দাবানলপ্রবণ এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});