বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোরে ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পালিয়েছেন ২ জন


অক্টোবর ২১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও দুই ব্যক্তি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার সামনে অভিযান চালিয়ে আলাউদ্দীনকে আটক করা হয়। তিনি উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});