মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

‎রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় আল-আমিন রোডের একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আহত হয়ে একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম শেখ বোরহাহউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজনের নাম জানা যায়নি। ‎পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার বিকেলে দুই বন্ধু মিলে পাশে বাসার ছাদে ইয়ারফোনে গান শুনছিল। এসময় কান থেকে ইয়ারফোন খুলে বাসার সামনে দিয়ে যাওয়া কারেন্টের লাইনের তারের উপরে পড়ে যায়। ওই ইয়ারফোন রড দিয়ে আনার সময় তারা দুই বন্ধু বিদ্যুৎস্পৃৃষ্ট হয়।

পরে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});