বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির ৬ শিক্ষার্থী

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির ৬ শিক্ষার্থী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১২:০৪ পিএম  (ভিজিট : ১)

ফাইল ছবি

X

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের শরৎ (ফল) সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

‎

‎বিভাগ সূত্রে জানা যায়, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) মো. আল ইমরান, যিনি টেক্সাস স্টেট ইউনিভার্সিটি-তে স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। একই ব্যাচের রিফা সাজদা তাসনিম টোলেডো বিশ্ববিদ্যালয়ের জৈব-চিকিৎসা প্রকৌশল বিভাগে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করার সুযোগ পেয়েছেন।

‎

‎এছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) রিয়াদুস সালেহ আইওয়া স্টেট ইউনিভার্সিটি এবং মানিশা আহমেদ বিংহ্যামটন ইউনিভার্সিটি-তে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

‎২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) সালভিন মুস্তাকিম সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-তে এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) মেহেরুন নেসা আইওয়া স্টেট ইউনিভার্সিটি-তে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন।

‎

‎এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস বলেন, “বিভাগের এই ছয়জন শিক্ষার্থীর এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাঁদের এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});