মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ


সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করতে নতুন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন।

ঢাকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট।

বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনায় নতুন এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ চুক্তির ফলে বোয়িংয়ের সঙ্গে বিমানের উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা মোট ২৫টিতে দাঁড়াবে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের ওই চুক্তিতে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ।

তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। একই সময়ে বিমানের বহর সম্প্রসারণে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও চুক্তির প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});