সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজধানীর দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১:৩৮ পিএম  (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। বিভিন্ন পোস্টে বলা হয়, গুরুত্বপূর্ণ এই দুই সিগন্যাল এলাকায় প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। 

তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ দাবি করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। তাদের মতে, সব এআই ট্রাফিক ক্যামেরা সচল রয়েছে এবং নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ফলে এআই ক্যামেরা বন্ধ হওয়ার খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে।

তিনি জানান, প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর ক্যামেরাগুলো আবারও সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলমান। 

তিনি আরও বলেন, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীতে ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে। আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});