শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে সারে ১১ কেজি গাজা সহ গ্রেপ্তার ২

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে সারে ১১ কেজি গাজা সহ গ্রেপ্তার ২

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মোঃ আজমত আলী (৩৫)।

শনিবার বেলা ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি অটোবাইকে করে দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এসআই সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। 

এ সময় একটি অটো রিকশায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});