শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাডার স্টেশনে হামলার জবাবে দুই দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন বাহিনীর বোমাবর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সংবাদমাধ্যশ তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) পৃথকভাবে নিশ্চিত করেছে এ তথ্য।

আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, `শনিবার ভোরে মধ্যপ্রাচ্য অঞ্চলে শত্রুদের ঘাঁটি লক্ষ্য করে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।’

আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকোম বলেছে, `শনিবার ভোরের দিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরকে লক্ষ্য করে মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রত্যেকটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।’

গত কাল শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ৪টি ইরানি ‘ওয়ান ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করার পর সম্ভাব্য পরবর্তী হামলা রুখতে গোরুক ও কেশম দ্বীপে ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায় সেন্টকোম। মার্কিন বাহিনীর এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে কুয়েত ও বাহরাইনে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে নিশ্চিত করেছে তাসনিম নিউজ।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র এবং টানা ৪০ দিন ধরে সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে।

কাগজে-কলমে সেই যুদ্ধবিরতি এখনও চললেও বাস্তবে তা চূড়ান্ত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। গত ২৮ মে থেকে প্রায় নিয়মিতই পরস্পরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে আইআরজিসি এবং সেন্টকোম।

সূত্র : এএফপি, আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন