রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ১২৫ কোটি টাকা আমানত অর্জন উদযাপন

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ১২৫ কোটি টাকা আমানত অর্জন উদযাপন

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

রূপালী ব্যাংক পিএলসি’র শ্রীমঙ্গল শাখা ১২৫ কোটি টাকা আমানত অর্জনের গৌরবময় মাইলফলক স্পর্শ করায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার রুপালী ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র বিভাগীয় কার্যালয় সিলেটের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান  কমল ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, জোনাল অফিস মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোঃ আছগার হোছাইন এবং সহকারী মহাব্যবস্থাপক সূর্য কান্ত দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিক।

ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও আন্তরিক সহযোগিতার ফলেই শ্রীমঙ্গল শাখা ১২৫ কোটি টাকা আমানত সংগ্রহের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এ অর্জনকে স্মরণীয় করে রাখতে শাখা কর্তৃপক্ষ গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে আমানত বৃদ্ধিতে অবদান রাখা গ্রাহক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});