লোহাগড়ায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

লোহাগড়ায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

লোহাগড়ায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ০)

ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

X

ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ব্যাপারীপাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির দায়ে মোঃ তরিকুল গোলদারকে (২৩) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সে লোহাগড়া থানার গোপীনাথপুর  গ্রামের বেপারীপাড়ার মোঃ সিদ্দিক গোলদারের ছেলে।

অন্যদিকে ইয়াবা সেবনের দায়ে মোঃ রেজুয়ান শেখকে (৩০) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সে একই থানার পাচুরিয়া গ্রামের মোঃ রবিউল শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।