
নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু ও সম্পাদক ইসমাইল
যশোরের শার্শা নাভারণ প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মোফাজ্জেল হোসেন রাজু (দৈনিক রানার) সভাপতি ও ইসমাইল হোসেন (দৈনিক মানবজমিন)কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে নাভারণ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক,সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কামাল হোসেন,ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক জুলফিকার আলী জুলু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।