বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণে অভিযুক্ত যুবক র‌্যাবের হাতে আটক!

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের বাড়াবিল শিমুল পাড়া গ্রামে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের সামনেই হাত-পা বেধে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী সজীবকে আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (৬ মে) সকালে অভিযুক্ত সজীবকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১২।

আটককৃত সজীব পৌর শহরের বাড়াবিল শিমুল পাড়া গ্রামের বাসিন্দা ও মশিপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাই এর ছেলে।

মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ২১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত সজীব আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ না থাকার সুযোগে কৌশলে ঘরে নিয়ে গিয়ে প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে। কিন্তু ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে শিশুরা স্বজনদের জানায়। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এলাকার প্রধানবর্গ শালিসের আয়োজন করে।

বিষয়টি শাহজাদপুর থানা পুলিশ অবহিত হয়ে চলমান শালিসে উপস্থিত হলে সেখানে উপস্থিত প্রধানরা ও লোকজন সটকে পড়েন। তখন শাহজাদপুর থানা পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে ভুক্তভোগী শিশু ও তার ২ সহপাঠী এবং পিতা-মাতাসহ শাহজাদপুর থানায় উপস্থিত হন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গত মাসের ২৬ এপ্রিল (রবিবার) রাতে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, পৌর সদরের বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণীর শিক্ষর্থী ধর্ষণ মামলার আসামী সজীবকে কুষ্টিয়া থেকে র‌্যার-১২ আটক করে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। এদিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন