রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাতে সেনাবাহিনীর শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাতে সেনাবাহিনীর শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১:৫০ পিএম  (ভিজিট : ২)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কতৃক শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর গাছের চারা বিতরণ, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, শিক্ষা সামগ্রী ও চারা বিতরণ করলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি। 

রোববার (০২ আগস্ট) বেলা এগারোটার দিকে মাটিরাঙ্গা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে শিক্ষা, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই বলেন, গাছের চারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী। পাশাপাশি স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করায় কোন অধিনায়ক’কে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় ব্যাপক চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে মাটিরাঙ্গা জোন কাজ করে যাবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});