রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিবপুরে প্রধান শিক্ষক নুর উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

শিবপুরে প্রধান শিক্ষক নুর উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর ( বাদল) এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় স্কুল ও শিবপুর ডাকবাংলো রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর বাদল এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে যারা বক্তব্য রাখেন তারা হলেন শিবপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিবপুর উপজেলা কৃষকদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, যুবনেতা রফিকুল ইসলাম মৃধা, টিটু মৃধা, শিবপুর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম আরিফুল হাসানসহ একাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

উল্লেখ্য গত ১৮ জুন সকাল ৯ টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন নিজ বাসায় ডাইনিং রুমের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তিনি মৃত্যুর আগে চিরকুট লিখে গেছেন। যাতে লেখা রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর বাদল এর মানষিক অত্যাচারে তিনি আত্মহত্যা করেছেন এমন দাবি পরিবারের। 

এরই প্রেক্ষিতে মৃত সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন এর স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে ২৫ জুন শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ফলে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা, প্রতিবাদ চলছে। উল্লেখ্য সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১২ বছর যাবত চাকুরী করেছেন। এদিকে চিরকুট প্রকাশ না হওয়ায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

এব্যাপারে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,  তদন্তের স্বার্থে চিরকুট প্রকাশ করা হচ্ছে না। এটির লেখা  যাচাই করা হচ্ছে। প্রয়োজনে বিশেষজ্ঞ দিয়ে লেখা যাচাই করা হবে। এরপর আমরা চিরকুট প্রকাশ করব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});