শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল পরিদর্শনে এমপি মনজুর এলাহী

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল পরিদর্শনে এমপি মনজুর এলাহী

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল পরিদর্শন করেছেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। 

তিনি শনিবার (২৭ জুন) বেলা ১২ টায় এই স্কুল পরিদর্শনে যান। 

এ-উপলক্ষ্যে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে কাজ করতে নানা উদ্যোগ নিয়েছেন। তাদের শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, ও আত্মকর্মসংস্থান করছেন। এতে আমি গর্বিত হয়েছি। আমি শুধু জানতাম শিবপুরে একটি প্রতিবন্ধী স্কুল আছে। আজকে সরজমিন পরিদর্শন করে ভালো লেগেছে। এই স্কুলের উন্নয়নে যা যা করা দরকার আমি করব। আজ থেকে এই স্কুলটি আমার নিজের, আমি এর দায়িত্ব নিলাম। 

উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সদস্য জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব শেখ মানিক প্রমুখ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});