শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরে শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা


অক্টোবর ২, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিল্পচর্চায় আগ্রহ বাড়াতে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’-এর উদ্যোগে শুক্রবার সকালে শহরের নতুন বাজার এলাকার মোবারক আর্ট স্কুলের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শেরপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বয়স ও শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে ভাগ হয়ে শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রঙ-তুলির আঁচড়ে কেউ প্রকৃতি, কেউ গ্রামবাংলার দৃশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, ‘কচি কণ্ঠের আসর’ শেরপুর জেলা শাখার সভাপতি মো. আল-আমিন রাজু, সদস্যসচিব আবু তালেব এবং মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক হোসেন।

আয়োজকেরা বলেন, শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের শিল্পচর্চায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের নিয়ে সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});