রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ।

X

উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ।

উপকূলের সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উপলক্ষে র‍্যালি, বনায়ন কর্মসূচি, আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জুলাই) উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় নদীর চরে ১.৩ কিলোমিটার এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ও রাস্তার পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

 প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় দক্ষিণ কদমতলা গ্রামে মালঞ্চ নদীর তীরে প্রায় ১.৩ কিলোমিটার এলাকাজুড়ে ম্যানগ্রোভ ও রাস্তার পাশের বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের থিমেটিক লিড তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম, উত্তরণের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান এবং নাজমা আক্তার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় ম্যানগ্রোভ বন একটি প্রাকৃতিক সুরক্ষাব্যূহ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পাশাপাশি এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই জলবায়ু সহনশীল উপকূল গড়ে তুলতে ম্যানগ্রোভ সংরক্ষণ, সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, রাস্তার পাশে ও উপকূলীয় এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ উপকূল নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা ম্যানগ্রোভ বন সংরক্ষণ, পরিচর্যা ও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল উপকূল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ম্যানগ্রোভ রক্ষায় শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});