সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতা সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক মানহানিকর অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা জমির হোসেন।

রবিবার (১২এপ্রিল) দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামে নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জমির হোসেন বলেন, তার প্রতিবেশী কবির হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে।

জমির হোসেন আরো বলেন, বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিরোধের কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, হয়রানিমূলক মানহানিকর অপপ্রচার দিয়ে আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

এছাড়াও তিনি আরো বলেন, আমি হার্টের রোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব মিথ্যা অপপ্রচার কোনভাবে মেনে নিতে পারছি না। আমি সাংবাদিক ভাইদের বলে রাখি এ কারণে যদি আমার মৃত্যু হয় সে জন্য কবির হোসেন দায়ী থাকবে। আমি কবির হোসেনের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভুক্তভোগী জমির হোসেনের ছেলে শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান রনি বলেন,
আমার বাবার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবির হোসেন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসন ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।