মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীপুরে ডাইং কারখানায় কাজ করার সময় হঠাৎ ৭০ শ্রমিক অসুস্থ

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুরে ডাইং কারখানায় কাজ করার সময় হঠাৎ ৭০ শ্রমিক অসুস্থ

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ০)

হাসপাতালে ভর্তি

X

হাসপাতালে ভর্তি

গাজীপুরের শ্রীপুরে একটি ডাইং (রং) কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে মাওনার আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৭০ জন শ্রমিক অসুস্থাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে ইতোমধ্যে ৩০ জন শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে আরও প্রায় ৩০-৩৫ জন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​জরুরি ভিত্তিতে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে হঠাৎ করে কী কারণে এত বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বা হাসপাতাল সূত্রের সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});