শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৭ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির ক্যান্টর কুকরি সাপ (Cantor’s Kukri Snake) উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরের শাহজি বাজার এলাকার  মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য না থাকায় বিষয়টি নজরুল ইসলামের প্রবাসী মেয়ের জামাইকে জানানো হয়। তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটি শনাক্ত করা হয় ক্যান্টর কুকরি সাপ (Cantor’s Kukri Snake) হিসেবে, যার বৈজ্ঞানিক নাম Oligodon cyclurus। এটি বাংলাদেশের অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ নির্বিষ (বিষহীন) প্রজাতির একটি সাপ।

উদ্ধার অভিযান শেষে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে পরবর্তীতে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, বিরল ও বিষহীন এই প্রজাতির সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত হয়ে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া সাপটির প্রজাতি শনাক্ত করেন দেশের বিশিষ্ট বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});