‘সংসদের সিটে বালিশ দেওয়ায় বসা আরামদায়ক হয়েছে’

‘সংসদের সিটে বালিশ দেওয়ায় বসা আরামদায়ক হয়েছে’

‘সংসদের সিটে বালিশ দেওয়ায় বসা আরামদায়ক হয়েছে’

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের প্রতিটি আসনে একটি করে বালিশ দেওয়ায় বসা আরাম হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (৯ জুলাই) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। 

বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় সংসদে প্রত্যেকটা সিটে একটি করে বালিশ দেওয়া হয়েছে। এর আগে সংসদের সিটে বসে অনেকে কষ্ট পাচ্ছিলেন। সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি সিটে একটি করে বালিশ দেয়া হয়েছে। এখন বসাটা খুব সুখকর ও আরামদায়ক হয়েছে।’

এরপর তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে।

জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 

পণ্যের উৎপাদন, আমদানি ও মজুদের ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।